সংগৃহীত
নিজেকে জনগণের দোসর হিসেবে উল্লেখ করে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, ‘আমি স্পষ্ট করে বলি, আমি আওয়ামী দোসর। আওয়ামী মানে জনগণ, আর আমি জনগণের দোসর।’
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর জাতীয় সংসদে দেওয়া তাঁর এক বক্তব্যে তিনি নিজ অবস্থান পরিষ্কার করেছিলেন। সেই বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘আমি মুসলমান, আমি আওয়ামী লীগার। তবে সেই আওয়ামী লীগ মাওলানা ভাসানী ও শেখ মুজিবের নয়, শেখ হাসিনারও নয়। সেই আওয়ামী লীগ আমার, জনগণের আওয়ামী লীগ।’
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের চেয়ে জনগণের স্বার্থ ও অধিকার রক্ষাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com