ঢাকা, ০৯ জুন, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৪:১৫ এএম, ০৫ জুন ২০২৬
Digital Solutions Ltd

জ্বালানি খাতে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিল ইউএই

প্রকাশিত : ০৪:১৫ এএম, ০৫ জুন ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন এবং সম্প্রসারণে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল-হামুদী এ আশ্বাস ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাংলাদেশের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানির ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিনের নির্ভরযোগ্য অংশীদার। তিনি বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

আলোচনায় এলএনজি বাণিজ্য সম্প্রসারণ, স্পট মার্কেটের মূল্য অস্থিরতা কমানো, বিদ্যুৎ ও জ্বালানি গ্রিডের আধুনিকায়ন, কার্বন নিঃসরণ হ্রাস, স্বয়ংক্রিয় সাব-স্টেশন নির্মাণ এবং সমুদ্রবন্দরের কাছাকাছি জ্বালানি বাঙ্কারিং সুবিধা গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া গ্রিন হাইড্রোজেন ও গ্রিন অ্যামোনিয়া উৎপাদনে বিনিয়োগ এবং কারিগরি সহযোগিতার বিষয়টিও আলোচনায় উঠে আসে। প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ সরকার সার কারখানা ও ভারী শিল্পকে ধীরে ধীরে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে।

জবাবে রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল-হামুদী বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে ইউএই সরকারের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে সংযুক্ত আরব আমিরাত প্রতিশ্রুতিবদ্ধ।

সাক্ষাৎকালে জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ এবং ইউএই দূতাবাসের কর্মকর্তা আলতাপ হোসেন উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com