সংগৃহীত
কুমিল্লার দেবিদ্বার থেকে বৃত্তিপ্রাপ্ত ১৫২ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়েছেন। তারা সরাসরি সংসদ অধিবেশনও পর্যবেক্ষণ করেছেন।
সোমবার (৮ জুন) কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর আমন্ত্রণে এই শিক্ষা সফরের আয়োজন করা হয়। দেবিদ্বারের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্বাচন করে এই বিশেষ অভিজ্ঞতার সুযোগ দেওয়া হয়।
পরিদর্শন শেষে শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন হাসনাত আবদুল্লাহ। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস।
নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া ভূঁইয়া বলেন, দেবিদ্বারের ইতিহাসে এই প্রথম এত বড় পরিসরে শিক্ষার্থীরা সংসদ ভবন ও অধিবেশন দেখার সুযোগ পেল। তার মতে, এ অভিজ্ঞতা শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, “আজ তোমরা অতিথি হিসেবে এখানে এসেছ, কিন্তু ভবিষ্যতে তোমাদেরই এই জায়গায় নেতৃত্ব দিতে হবে। তোমাদের স্বপ্ন দেখতে হবে, আর সেই স্বপ্ন বাস্তবায়নের সাহস অর্জনের জন্যই তোমাদের এখানে আনা হয়েছে।”
তিনি আরও জানান, এই উদ্যোগে শিক্ষার্থীদের আর্থিক বা সামাজিক অবস্থান বিবেচনা করা হয়নি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরই বেছে নেওয়া হয়েছে, যাতে তারা দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে সরাসরি ধারণা পেতে পারে।
শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ ভবনের স্থাপত্য, কার্যপ্রণালি এবং অধিবেশন পরিচালনার প্রক্রিয়া কাছ থেকে দেখে মুগ্ধ হন। অনেকেই বলেন, এ ধরনের শিক্ষা সফর নিয়মিত হলে শিক্ষার্থীদের রাষ্ট্র ও গণতন্ত্র সম্পর্কে আগ্রহ আরও বাড়বে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com