ঢাকা, ১০ জুন, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৩১ এএম, ০৯ জুন ২০২৬
Digital Solutions Ltd

ফেসবুকের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই, আইন সংশোধনের উদ্যোগ সরকারের

প্রকাশিত : ১২:৩১ এএম, ০৯ জুন ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে বিদ্যমান আইন সংশোধনের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান আইনি কাঠামোয় ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটাসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।

সোমবার (৮ জুন) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, স্বয়ংক্রিয় বট, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর ছবি-ভিডিও এবং অপপ্রচারমূলক কনটেন্টের বিস্তার রোধে নতুন আইনি ব্যবস্থা নিয়ে কাজ চলছে। সংশোধিত আইনে অপরাধের ধরন অনুযায়ী প্রয়োজনীয় শাস্তির বিধান যুক্ত করার বিষয়ও বিবেচনায় রয়েছে।

তিনি জানান, সরকার চায় সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরভাবে জবাবদিহিতার আওতায় আনা হোক। বর্তমানে কোনো আপত্তিকর বা বিভ্রান্তিকর কনটেন্ট অপসারণের অনুরোধ পাঠানো হলেও অনেক ক্ষেত্রে তা বাস্তবায়নে দীর্ঘ সময় লেগে যায়।

মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতার সুযোগ নিয়ে অনেক সময় বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর ফলে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভুল তথ্য প্রচারের ঝুঁকি তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, বিদ্যমান আইনে আন্তর্জাতিক সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ সীমিত। ফলে সরকার মূলত অনুরোধ ও সমন্বয়ের মাধ্যমে বিষয়গুলো মোকাবিলা করে থাকে। এই সীমাবদ্ধতা দূর করতেই আইনি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের মতে, নতুন আইনি কাঠামো কার্যকর হলে অনলাইন প্ল্যাটফর্মগুলোর দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে এবং বিভ্রান্তিকর তথ্য ও সাইবার অপব্যবহার নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com