ফাইল ছবি
বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম সেরা ফুটবলার ঋতুপর্ণা চাকমার আবাসন সহায়তায় এগিয়ে এসেছে সরকার। তার জন্য নতুন বাড়ি নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঋতুপর্ণা চাকমার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। বাজেট অধিবেশনের বিরতির সময় এই অনুদান হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই ফুটবলারের জীবনমান উন্নয়নের অংশ হিসেবেই এ সহায়তা দেওয়া হয়েছে।
এর আগে ২০২৫ সালে ঋতুপর্ণা চাকমার মা ক্যানসারে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্যও সহায়তা দেওয়া হয়েছিল। সে সময় বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশনায় দলের প্রতিনিধি দল রাঙামাটির দুর্গম এলাকায় অবস্থিত ঋতুপর্ণার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেয় এবং আর্থিক সহায়তা পৌঁছে দেয়।
বাংলাদেশ নারী ফুটবলের সাফল্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ঋতুপর্ণা চাকমার নাম। ২০২২ ও ২০২৪ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া ২০২৫ সালে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের জায়গা করে নেওয়ার অভিযানে তার অবদান ছিল উল্লেখযোগ্য।
পার্বত্য অঞ্চলের সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হওয়া ঋতুপর্ণা বর্তমানে দেশের তরুণ নারী ফুটবলারদের জন্য অনুপ্রেরণার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছেন।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com