ঢাকা, ০৫ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:২৪ এএম, ০৪ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

কুষ্টিয়ায় এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

প্রকাশিত : ১০:২৪ এএম, ০৪ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

ঝিনাইদহ ও হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের বরাতে জানা যায়, লালন শাহ মাজার থেকে বের হওয়ার সময় ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তার দিকে একজন ডিম ছুড়ে মারেন। পরে তিনি ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা প্রায় ৩০ মিনিট সেখানে অবরুদ্ধ ছিলেন বলে দাবি করা হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ তুলে এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি কুষ্টিয়ায় পাটওয়ারীর ওপর বিএনপির হামলার অভিযোগ করেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের কয়েকজনকে ‘ধর, ধর’ বলে তাড়া করতে দেখা যায়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটির সত্যতা ও ঘটনার সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে উপস্থিত জাতীয় ছাত্রশক্তির নেতা নাইম আবেদিন বলেন, মাজারের ভেতরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। প্রশাসন এবং স্থানীয় এনসিপি ও ছাত্রশক্তির নেতারা সেখানে গিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছেন বলেও জানান তিনি।

এর আগে গত ২২ মে জুমার নামাজের পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদ (পুরাতন ডিসি কোর্ট এলাকা) প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে।

এ ছাড়া ২৮ জুলাই সন্ধ্যায় হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার, সোনালী ব্যাংক ও সার্কিট হাউস এলাকায়ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছিল।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com