ঢাকা, ০৯ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:১৯ এএম, ০৮ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

ছাত্রকে ধর্ষণেচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে ঘেরাও, উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ

প্রকাশিত : ১০:১৯ এএম, ০৮ অক্টোবর ২০২৬

দৌলতপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি।

নিউজ ডেস্ক :

কুষ্টিয়ার দৌলতপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ আশিকুল্লাহকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় স্থানীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমানসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার খলিশাকুন্ডি মালিথাপাড়া এলাকার মারকাজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মাদ্রাসার অধ্যক্ষ আশিকুল্লাহ ওই শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। সকালে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ওই শিক্ষার্থী। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তারা অভিযুক্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন।

খবর পেয়ে দৌলতপুর থানার ওসি খালেদুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে থানায় যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের একাংশ তাকে মারধরের চেষ্টা করেন বলে পুলিশ জানায়। এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হন।

স্থানীয় কয়েকজনের দাবি, অধ্যক্ষ আশিকুল্লাহর বিরুদ্ধে এর আগেও শিক্ষার্থীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের একাধিক অভিযোগ ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা যায়নি।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানান, লোকমুখে তিনি জানতে পারেন, অধ্যক্ষ তার ছেলের সঙ্গে মাঝেমধ্যে এ ধরনের আচরণ করতেন। পরে ছেলেকে জিজ্ঞাসা করলে সে বিষয়টি জানায়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে থানায় নেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাকে মারধরের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ধস্তাধস্তিতে তিন পুলিশ সদস্য আহত হন। পরে অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি আরও জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত প্রক্রিয়া শুরু করা হবে।

অভিযুক্ত আশিকুল্লাহর বাড়ি যশোর জেলায় এবং তার শ্বশুরবাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটি গ্রামে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com