সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেওয়া এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় রাষ্ট্রপতি আরও বলেন, জাতির জন্য এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন। একই সঙ্গে শোকাহত পরিবার, স্বজন এবং তার অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
রাষ্ট্রপতি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সবাই যেন তার জন্য দোয়া ও প্রার্থনা করেন।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com