ঢাকা, ১০ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:১৫ এএম, ১০ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

ময়মনসিংহে মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ, জামায়াতের ৩ নেতা কারাগারে

প্রকাশিত : ০১:১৫ এএম, ১০ আগস্ট ২০২৬

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের মামলায় ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের তিন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

নিউজ ডেস্ক :

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারিসহ তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৯ আগস্ট) ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার ধার্য তারিখে আসামিরা হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো তিনজন হলেন—ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, উপজেলা সেক্রেটারি ড. মো. আবদুর রাজ্জাক এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মজিদ। এ মামলায় আদালত পরিদর্শক মোস্তাফিজুর রহমান জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়ার কাহালগাঁও বাজারের পাশে দীর্ঘদিন ধরে একটি খামারে লেয়ার মুরগি পালন করা হচ্ছে। খামারটির মুরগির বিষ্ঠার ভাগ নেওয়াকে কেন্দ্র করে চলতি বছরের ৭ এপ্রিল রাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগ করা হয়, সংঘর্ষের সময় হাতবোমা বিস্ফোরণ, ব্যাংকের তালা ভেঙে টাকা লুট এবং প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় ৮ এপ্রিল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৪৮ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়।

মামলায় স্থানীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-৬) কামরুল হাসান মিলনের ভাইসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার ধার্য তারিখে আদালতে উপস্থিত না থাকায় সংসদ সদস্যের ভাইসহ কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

এদিকে, মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা জামায়াতের শীর্ষ তিন নেতাকে কারাগারে পাঠানোর ঘটনায় ফুলবাড়িয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের অনেকে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং নিরপেক্ষ বিচার দাবি করেছেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com