ঢাকা, ০১ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ১১:৪১ এএম, ৩১ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

১৪ বছর বিরতির পর ৩০ বছর বয়সে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি

প্রকাশিত : ১১:৪১ এএম, ৩১ অক্টোবর ২০২৬

দীর্ঘ বিরতির পর পড়াশোনায় ফিরে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন রীতি খাতুন

ডিজিটাল রিপোর্ট :

দীর্ঘ ১৪ বছরের বিরতি পেরিয়ে ৩০ বছর বয়সে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে অনন্য দৃষ্টান্ত গড়েছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গৃহবধূ রীতি খাতুন। সংসার ও সন্তান লালন-পালনের ব্যস্ততার মধ্যেও নিজের পড়াশোনার স্বপ্ন ধরে রেখে শেষ পর্যন্ত সাফল্য পেয়েছেন তিনি।

২০১০ সালে এসএসসি পাস করেন রীতি। পরের বছর, ২০১১ সালে বিয়ে হওয়ার পর সংসারজীবনে প্রবেশ করেন তিনি। এরপর পরিবারের দায়িত্ব ও সন্তানদের দেখাশোনায় কেটে যায় দীর্ঘ সময়। তবে পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা কখনো হারিয়ে ফেলেননি।

স্বামীর উৎসাহ ও সহযোগিতায় ২০২৪ সালে ক্ষেতলাল পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখায় একাদশ শ্রেণিতে ভর্তি হন রীতি। দীর্ঘ বিরতির পর নতুন করে পড়াশোনা শুরু করায় প্রতিবেশীদের একাংশের উপহাস ও সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এই বয়সে আবার পড়াশোনা করে কী হবে?

তবে এসব নেতিবাচক মন্তব্যে দমে যাননি রীতি। বরং সমালোচনাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে সংসারের দায়িত্ব সামলে পড়াশোনায় মনোযোগ দেন। পরিবারের কাজ শেষ করে গভীর রাত পর্যন্ত জেগে নিয়মিত পড়াশোনা চালিয়ে যান তিনি।

অবশেষে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ অর্জন করেন রীতি। তাঁর এ সাফল্যে স্বামী, শ্বশুরবাড়ির সদস্য এবং গ্রামবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

কলেজের শিক্ষকেরা মনে করছেন, রীতির অধ্যবসায় ও সাফল্য পড়াশোনা থেকে ঝরে পড়া এবং নানা কারণে শিক্ষা থেকে দূরে থাকা নারীদের নতুন করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। তাঁর অর্জন প্রমাণ করে, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে দীর্ঘ বিরতির পরও শিক্ষাজীবনে ফিরে এসে সাফল্য অর্জন করা সম্ভব।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com