ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ১১:৩২ এএম, ২৯ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট লাগানোর সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর

প্রকাশিত : ১১:৩২ এএম, ২৯ অক্টোবর ২০২৬

ছবি: সংগৃহীত

ডিজিটাল রিপোর্ট :

মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আরও দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সুযোগ পাবেন মালিকেরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআরটিএ। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এর আগে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করে সংস্থাটি। এ জন্য মোটরসাইকেলের মালিকদের নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে নিজ উদ্যোগে সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দেওয়া হয়। প্রাথমিকভাবে এ কাজ শেষ করার সময়সীমা ছিল ১৫ নভেম্বর।

গত ১৬ অক্টোবর প্রকাশিত জরুরি গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। এখন থেকে পেছনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর দৃশ্যমান রাখতে হবে।

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নির্ধারিত মাপ

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলের ধরন অনুসারে সামনের ম্যানুয়াল নম্বরপ্লেটের মাপ আলাদা হবে।

স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নম্বরপ্লেটে নিবন্ধন নম্বর এক লাইনে অনুভূমিকভাবে লেখা যাবে। উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ নম্বরটি উল্লেখ করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজন সম্পন্ন করতে মালিকদের প্রতি নির্দেশনা দিয়েছে বিআরটিএ।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com