ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০২:০০ এএম, ২৯ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

যেভাবে পরিচয় শনাক্ত হলো শেখ হাসিনার ভিডিও প্রকাশকারীর মরদেহের

প্রকাশিত : ০২:০০ এএম, ২৯ অক্টোবর ২০২৬

তাহসিফ সুরি। ছবি: সংগৃহীত

ডিজিটাল রিপোর্ট :

নিখোঁজ হওয়ার একদিন পর রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তাঁর পকেটে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা নদ থেকে মরদেহটি উদ্ধার করেন।

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, বুধবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত রাজাবাড়ী ঘাট এলাকায় পৌঁছে আনুমানিক ২৮ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এ সময় সুরতহাল প্রতিবেদনও তৈরি করা হয়।

পুলিশ কর্মকর্তা জানান, মরদেহটির পরনে ছিল সাদা পায়জামা ও কালো জামা। তাঁর মুখে হালকা দাড়ি ছিল এবং হাতে একটি ঘড়ি পাওয়া যায়। এ ছাড়া পকেটে একটি আইফোনও ছিল।

ওই ফোনের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চালানোর পর মরদেহটি তাহসিফ সাউরির বলে নিশ্চিত হওয়া যায় বলে জানান তিনি।

উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তাঁর মৃত্যুর কারণ এবং কীভাবে তিনি নদে নিখোঁজ হয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী বক্তব্যের অপেক্ষা রয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com