ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ১২:২৭ এএম, ২৭ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

‘মিডিয়া চাইলে বাপকেও কিনতে পারে’, বাবার অভিযোগের পর তাশরীফ

প্রকাশিত : ১২:২৭ এএম, ২৭ অক্টোবর ২০২৬

ধর্মীয় বক্তা হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফ। ছবি: সংগৃহীত

ডিজিটাল রিপোর্ট :

ইসলামী ধর্মীয় বক্তা হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে অসুস্থ বাবার ভরণপোষণ না দেওয়া ও খোঁজখবর না রাখার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলার মধ্যে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘মিডিয়া চাইলে বাপকেও কিনতে পারে।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে দেওয়া জুবায়েরের ওই স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাতে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ভিডিও সাক্ষাৎকারে জুবায়েরের বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ ছেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন।

কান্নাজড়িত কণ্ঠে তিনি দাবি করেন, অসুস্থ অবস্থায় ছেলের কাছে আর্থিক সহযোগিতা চেয়েও পাননি। এমনকি ছেলে তার খোঁজখবরও রাখেন না।

হেদায়েতুল্লাহর অভিযোগ, ছেলের পরামর্শে তিনি মসজিদের ইমামতির চাকরি ছেড়ে দিয়েছিলেন। বিনিময়ে প্রতি মাসে ১০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও পরে তিনি কোনো টাকা পাননি।

ছেলেকে পড়ালেখা করিয়ে হাফেজ ও মাওলানা বানানো এবং শৈশবে তার চিকিৎসার জন্য অনেক কষ্ট করতে হয়েছে বলেও জানান হেদায়েতুল্লাহ। তিনি বলেন, ছেলের শৈশবে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার সমস্যার চিকিৎসার জন্য ঢাকা, ময়মনসিংহ ও মির্জাপুরের বিভিন্ন হাসপাতালে যেতে হয়েছিল। এ জন্য মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

নিজের অসুস্থতার সময় ছেলের কাছে আর্থিক সহায়তা চাওয়ার প্রসঙ্গ তুলে হেদায়েতুল্লাহ বলেন, ছেলে তাকে টাকা না দিয়ে জমি কেনার কথা জানিয়েছিলেন।

সম্প্রতি টঙ্গীর একটি মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় ওই শিক্ষকের পক্ষে বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন জুবায়ের আহমাদ তাশরীফ।

তবে বাবার এসব অভিযোগের বিষয়ে জুবায়েরের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com