ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ১১:২০ এএম, ২৬ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

দাফনের জায়গা না থাকায় ঘরেই কবর হলো বৃদ্ধের

প্রকাশিত : ১১:২০ এএম, ২৬ অক্টোবর ২০২৬

শেরপুরের শালমারা গ্রামে বসতঘরের ভেতরেই দাফন করা হয়েছে করিম মিয়াকে।

ডিজিটাল রিপোর্ট :

শেরপুরের শ্রীবরদীতে দাফনের জন্য আলাদা জায়গা না থাকায় বসতঘরের ভেতরেই করিম মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে দাফন করা হয়েছে। উপজেলার তাতিহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শালমারা গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে মারা যান করিম মিয়া। পরদিন সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

করিম মিয়ার দুই মেয়ে ও এক ছেলে। তাঁর ছেলে ও এক মেয়ে ঢাকায় থাকেন। অন্য মেয়ে থাকেন স্বামীর বাড়িতে। তাঁর স্ত্রী সাজেদা খাতুন (৬০) এখনো ওই বসতঘরেই থাকছেন। ঘরের এক পাশে স্বামীর কবর, অন্য পাশে তাঁর থাকার জায়গা।

করিম মিয়ার বড় মেয়ে কোতুলী বেগম জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। বাবার চিকিৎসার খরচ জোগাতে তিনি ফুফুর কাছ থেকে বাবার বসতঘরসহ তিন শতাংশ জমি কিনে নেন। জমি কেনার পরও ঘরটি তাঁর বাবা-মায়ের বসবাসের জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

কোতুলী বেগম বলেন, তাঁরা ভাই-বোন ঢাকায় বাসাবাড়িতে কাজ করেন। বাবাকে দাফন করার মতো অন্য কোনো জায়গাজমি তাঁদের নেই। এলাকায় সরকারি কবরস্থান থাকলে সেখানে দাফন করা সম্ভব হতো। কিন্তু এমন ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে বসতঘরের ভেতরেই বাবাকে দাফন করতে হয়েছে।

স্থানীয় বাসিন্দা মাসুদ মিয়া জানান, একসময় করিম মিয়ার জায়গাজমি ও প্রতিপত্তি ছিল। অসুস্থ হওয়ার পর চিকিৎসার খরচ জোগাতে তাঁকে জমি বিক্রি করতে হয়।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com