ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৭:৪৪ এএম, ২৫ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

প্রকাশিত : ০৭:৪৪ এএম, ২৫ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিজিটাল রিপোর্ট :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আবাসিক মাদ্রাসার এক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়নের অভিযোগে মাওলানা ইব্রাহিম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষকের ছেলের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। তবে তাকে এখনো আটক করা যায়নি।

শনিবার (২৪ অক্টোবর) ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন। ওই দিন বিকেল ৪টার দিকে গন্ধব্যপুর এলাকার এহইয়াউল উলুম হাফিজিয়া মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগীর মা জানান, ছেলেকে কোরআনের হাফেজ বানানোর আশায় তিনি তাকে মাদ্রাসার আবাসিক বিভাগে ভর্তি করেছিলেন। এরই মধ্যে তার ছেলে কোরআনের চার পারা হিফজ সম্পন্ন করেছে। তবে সম্প্রতি ছেলে তাকে মাদ্রাসার শিক্ষক মাওলানা ইব্রাহিম ও প্রধান শিক্ষকের ছেলে মোহাম্মদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের কথা জানায়।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীর মা।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, ভুক্তভোগীর মায়ের করা মামলার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com