ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৭:৫১ এএম, ২৫ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

আপত্তিকর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

প্রকাশিত : ০৭:৫১ এএম, ২৫ অক্টোবর ২০২৬

গোবিন্দগঞ্জে টাকা আদায়ের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিজিটাল রিপোর্ট :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক মাদ্রাসাশিক্ষার্থীর মাকে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩ লাখ ৮০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে তিন শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় আবু সাঈদ নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর এলাকার লালমাটিয়া নূরানী ক্যাডেট মাদ্রাসার তিন শিক্ষক ফরিদুল ইসলাম, আবু সাঈদ ও মোহন মিয়ার বিরুদ্ধে ওই নারীর সঙ্গে কৌশলে সম্পর্ক গড়ে তোলার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে ভিডিও কলের মাধ্যমে তাঁদের যোগাযোগ হতো বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে ওই নারীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কয়েক ধাপে তাঁর কাছ থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা আদায় করেন অভিযুক্তরা।

পরে আরও টাকা দাবি করে চাপ দেওয়া হলে ওই নারী থানায় অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ মাদ্রাসাশিক্ষক আবু সাঈদকে গ্রেপ্তার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com