ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ১০:২২ এএম, ২৬ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ

প্রকাশিত : ১০:২২ এএম, ২৬ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে।

ডিজিটাল রিপোর্ট :

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। সোমবার (২৬ অক্টোবর) রাতে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

আহত জুয়েল হোসেন নিরব লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি। অভিযুক্ত শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষ ছাত্রদলের সভাপতি বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে জুয়েলকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারা হচ্ছে। পরে কয়েকজন তাঁকে কিল-ঘুষি ও লাথি মারছেন। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান বলে অভিযোগ উঠেছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল ফোন কেনাবেচাকে কেন্দ্র করে এর আগে শাহেদ ও জুয়েলের পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। ওই বিরোধের জের ধরে হাসপাতাল প্রাঙ্গণে জুয়েলের ওপর আবারও হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

প্রাণ বাঁচাতে জুয়েল হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে পড়লেও হামলাকারীরা সেখানে গিয়ে তাঁকে মারধর করেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে।

খবর পেয়ে লক্ষ্মীপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, হাসপাতালে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পুলিশ পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ বা মামলা করা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com