ভালুকায় ফেসবুকে মন্তব্যের অভিযোগে এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সাথী আক্তার ওই এলাকার একটি বিউটি পার্লারের মালিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সরকার ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে এলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয় লোকজন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাঁর বিউটি পার্লারে গিয়ে এ বিষয়ে জানতে চান। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সাথী আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, সরকার ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে কটূক্তির অভিযোগে স্থানীয় লোকজন ওই নারীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ওসি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com