বিজয়নগরে সংঘর্ষের খবর
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কিশোরীর বিয়ের প্রস্তাবকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে রাকিব ও তার পরিবার। তবে কিশোরীর পরিবার এতে সম্মতি না দেওয়ায় দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের কারণে কিশোরীর পড়াশোনাও বন্ধ হয়ে গেছে বলে স্থানীয় সূত্রের দাবি।
মঙ্গলবার রাতে রাকিব কিশোরীর বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয় এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে নারী ও পুরুষসহ অন্তত ১০ জন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র সরকার জানান, কিশোরীকে কেন্দ্র করে বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com