ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ১২:৫৩ এএম, ২৮ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

পটুয়াখালীতে বরাদ্দের ইলিশ বাড়িতে নেওয়ার অভিযোগে দুজনকে ৮০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ১২:৫৩ এএম, ২৮ অক্টোবর ২০২৬

উপজেলা নির্বাহী কর্মকর্তার মাদ্রাসাশিক্ষকের বাড়ি থেকে ইলিশ জব্দ করেন

ডিজিটাল রিপোর্ট :

পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দ করা মাছ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণের পর ব্যক্তিগত বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগে এক মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ অনিয়মের বিষয়টি সামনে আসে।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে আহরণ করা প্রায় ২৫ কেজি ইলিশসহ অন্যান্য মাছ জব্দ করা হয়। পরে এসব মাছ রতনদী তালতলী ইউনিয়নের বন্যাতলী খেয়াঘাটসংলগ্ন তিনটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, বিতরণের পর একটি মাদ্রাসার জন্য বরাদ্দ করা মাছ প্রতিষ্ঠানে না নিয়ে ব্যক্তিগত বাড়িতে নেওয়া হয়েছে বলে খবর পায় প্রশাসন। এর ভিত্তিতে রাত ৯টার দিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হয়।

অভিযানের সময় মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসাটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে ওই প্রতিষ্ঠানের শিক্ষক মো. আব্দুল্লাহকে (২৭) ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি মাছ বাড়িতে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময় আরও জানা যায়, মাদ্রাসাটি আবাসিক নয়।

জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ জানান, তিনি ও আবুল হোসেন (৫৫) বিতরণের জন্য পাওয়া মাছ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। তবে বাকি দুটি মাদ্রাসা ও এতিমখানায় বরাদ্দ করা মাছ যথাযথভাবে পৌঁছেছে বলে নিশ্চিত হয় প্রশাসন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, মাদ্রাসার জন্য বরাদ্দ করা মাছ ব্যক্তিগতভাবে নিয়ে যাওয়ার প্রমাণ পাওয়ায় মো. আব্দুল্লাহ ও আবুল হোসেনকে প্রত্যেককে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানান।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com