ঢাকা, ০১ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৩:৩৫ এএম, ০১ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

আসামের ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া জাতীয়তাবাদী যুবদলের ব্যানারসহ গ্যাসভর্তি বেলুন

প্রকাশিত : ০৩:৩৫ এএম, ০১ নভেম্বর ২০২৬

ভারতের আসামের লখিমপুরে উদ্ধার হওয়া যুবদলের ব্যানারসংবলিত বেলুন।

ডিজিটাল রিপোর্ট :

ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলার একটি ধানক্ষেত থেকে গ্যাসভর্তি বেলুনের সঙ্গে বাঁধা বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের নাম ও প্রতীকসংবলিত একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) নারায়ণপুর থানার অধীন লেতেকুজান গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় এক কিশোর সকালে পাশের মাঠে গরু চরাতে গিয়ে বেলুনগুলো দেখতে পায়। পরে বেলুনগুলো একটি বাঁধের কাছে নেমে এলে সে সেগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায়।

ফ্লেক্সে ছাপানো ব্যানারটিতে জাতীয়তাবাদী যুবদলের মৌলভীবাজার জেলা শাখার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বার্তা লেখা ছিল। এতে বিএনপির নেতা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবিও ছিল।

ব্যানারসহ বেলুন পাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাংলাদেশের কয়েকটি ভিডিওতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বিভিন্ন স্থানে একই ধরনের দলীয় ব্যানারসংবলিত বেলুন ওড়াতে দেখা গেছে।

গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ঢালপুর পুলিশ ফাঁড়ির একটি দল লেতেকুজান গ্রামে যায়। পরে পুলিশ বেলুন ও ব্যানারটি নিজেদের হেফাজতে নেয়।

বেলুনগুলো কোথা থেকে উড়ে এসেছে এবং কীভাবে ভারতের ওই গ্রামে পৌঁছেছে, তা জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

সূত্র: নর্থইস্ট নাউ

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com