ঢাকা, ০৮ এপ্রিল, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৫৮ এএম, ০৭ এপ্রিল ২০২৬
Digital Solutions Ltd

আজ থেকে দিনে দুই সেশনে চলবে জাতীয় সংসদের অধিবেশন

প্রকাশিত : ১২:৫৮ এএম, ০৭ এপ্রিল ২০২৬
নিউজ ডেস্ক :

আজ থেকে দিনে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

১৩৩টি অধ্যাদেশকে নির্ধারিত সময়ের মধ্যে আইনে রূপ দেওয়ার সাংবিধানিক সময়সীমা মেনে চলতে আজ মঙ্গলবার থেকে জাতীয় সংসদের অধিবেশন দিনে দুই সেশনে অনুষ্ঠিত হবে। ফলে প্রতিদিন সকাল ও বিকেল—দুই সময়েই সংসদ কার্যক্রম চলবে।

 

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ইতোমধ্যে ৯টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। সময়ের স্বল্পতা এবং আইনি শূন্যতা তৈরি হওয়ার ঝুঁকি এড়াতে সংসদের কার্যক্রম দ্রুততর করতে এই ‘ডাবল শিফট’ পদ্ধতি নেওয়া হয়েছে।

 

গতকাল সোমবার (৬ এপ্রিল) এক কার্যদিবসেই সাতটি বিল পাস হয় এবং একই দিনে আরও তিনটি বিল উত্থাপন করা হয়। তবে উত্থাপিত তিনটি বিল নিয়ে বিরোধী দলের আপত্তি ও পর্যবেক্ষণ থাকায় সেগুলো তাৎক্ষণিকভাবে পাস হয়নি। সংসদীয় প্রক্রিয়া অনুযায়ী সেগুলো নিয়ে আরও আলোচনা ও পর্যালোচনার পর সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির জারি করা কোনো অধ্যাদেশ সংসদের পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যে আইনে পরিণত না হলে তা বাতিল হয়ে যায়। এ কারণে বড় সংখ্যক অধ্যাদেশ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই দিনে দুই সেশনে অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com