সারজিস আলম বলেন, ‘বিগত দেড় বছরে কে কি করেছে সেই চিত্র আপনাদের সামনে আনতে হবে। প্রত্যেককে নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাবা দাদারা যে মার্কায় ভোট দিয়েছে আমাদেরও সেই মার্কায় ভোট দিতে হবে এ যদি হয় আমাদের চিন্তা তাহলে আমাদের পূর্বসূরীরা যে জুলুমের মধ্য দিয়ে গেছে আমাদেরও একই জুলুমের মধ্য দিয়ে যেতে হবে।
তিনি বলেন, ‘বিগত দেড় বছরে কারা জুলুম নির্যাতন করেছে, মিথ্যে মামলা দিয়ে হয়রানি করেছে আমাদের চিন্তা করতে হবে, বিবেচনা করতে হবে। আমরা জুলুম না ইনসাফের পক্ষে যাবো না বিবেচনা করতে হবে।’




