সংগৃহীত
ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ জেলার গান্ধিধাম এলাকায় আগাম কোনো নোটিশ না দিয়েই একটি ঐতিহাসিক মসজিদসহ একাধিক ধর্মীয় স্থাপনা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, উচ্ছেদ অভিযানে বুলডোজার ব্যবহার করে ঐতিহাসিক জুনা কুন্ডা মসজিদ, কয়েকটি মাজারসহ মোট প্রায় ৩০টি ধর্মীয় স্থাপনা অপসারণ করা হয়েছে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দা, বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং ধর্মীয় নেতারা এ পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। তাদের দাবি, সংশ্লিষ্টদের আগে থেকে কোনো ধরনের নোটিশ বা পর্যাপ্ত সময় না দিয়েই অভিযান পরিচালনা করা হয়েছে, যা আইনি ও মানবিক দৃষ্টিকোণ থেকে প্রশ্নের জন্ম দিয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য যথাযথ বিচার এবং উচ্ছেদ প্রক্রিয়ার বৈধতা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ ও আলোচনা অব্যাহত রয়েছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com