সংগৃহীত
নিহত তরুণীর নাম সুজাতা কুমারী (১৯)। পুলিশ জানিয়েছে, কয়েক বছর ধরে স্থানীয় যুবক গৌরী শঙ্কর কুমারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। চলতি বছরের জানুয়ারিতে পরিবারের অমতে তারা বাড়ি ছেড়ে বিয়ে করে অন্য রাজ্যে বসবাস শুরু করেন।
পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে পুলিশ দুজনকে খুঁজে বের করে নিজ এলাকায় ফিরিয়ে আনে। আদালতে সুজাতা স্বেচ্ছায় বিয়ে করার কথা জানালেও তার স্বামীকে কারাগারে পাঠানো হয় এবং সুজাতাকে আত্মীয়ের তত্ত্বাবধানে রাখা হয়।
কয়েক সপ্তাহ পর পরিবারের সদস্যরা কৌশলে তাকে নিজ বাড়িতে নিয়ে যান। এরপর হঠাৎ করেই তার সঙ্গে পরিবারের বাইরের সবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্বামী মুক্তি পাওয়ার পর স্ত্রীকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান, কিন্তু কোনো তথ্য পাননি।
পরিস্থিতির একপর্যায়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে স্ত্রীর নিখোঁজ হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
পরে তদন্তে নেমে পুলিশ পরিবারের এক সদস্যকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন বলে জানা গেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, পরিবারের সম্মানহানির আশঙ্কা থেকেই এ ঘটনা ঘটানো হয়েছে।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তরুণীকে শ্বাসরোধে হত্যার পর প্রমাণ নষ্ট করতে মরদেহ দ্রুত দাহ করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ বলছে, পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com