সরকারি চাকরিজীবীদের সামনে আবারও টানা ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নির্ধারিত সরকারি ছুটির সঙ্গে একদিনের ছুটি মিলিয়ে নিলে টানা চার দিন ছুটি পাওয়া যাবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট (বুধবার) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস-আদালত স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।
তবে ওই বৃহস্পতিবার একদিনের ছুটি নিতে পারলে পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে। অর্থাৎ ২৬ থেকে ২৯ আগস্ট পর্যন্ত চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।
বেসরকারি খাতের যেসব প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেখানকার কর্মীরাও একইভাবে বৃহস্পতিবার ছুটি নিয়ে চার দিনের অবকাশ উপভোগ করতে পারবেন।
মুসলিমদের কাছে ঈদে মিলাদুন্নবী (সা.) একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দিন। হিজরি বর্ষের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে দিনটি পালিত হয়। এ উপলক্ষে বিভিন্ন দেশে কোরআন তিলাওয়াত, ধর্মীয় আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com