ঢাকা, ০৯ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:০৪ এএম, ০৮ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

ফেনীতে ছয়তলার কার্নিশে মাদরাসাছাত্রী, ফায়ার সার্ভিসে উদ্ধার

প্রকাশিত : ০৯:০৪ এএম, ০৮ আগস্ট ২০২৬
নিউজ ডেস্ক :

ফেনীতে ভবনের ছয়তলার কার্নিশে মাদরাসাছাত্রী, উদ্ধার করল ফায়ার সার্ভিস

ফেনীতে একটি বহুতল ভবনের ছয়তলার কার্নিশে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ১০ বছরের এক মাদরাসাছাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৮ আগস্ট) সকালে শহরের পাগলা মিয়া সড়কের ‘মা ভিলা’ ভবনে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া শিশুটির নাম ইয়াসমিন আক্তার। সে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বাসিন্দা। শহরের একটি মহিলা মাদরাসার আবাসিক শিক্ষার্থী ইয়াসমিন চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে।

স্থানীয়রা জানান, সকালে ভবনের বাইরের দিকে জানালার কার্নিশে শিশুটিকে বিপজ্জনক অবস্থায় দেখতে পান কয়েকজন। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্ল্যাটফর্মের সাহায্যে উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে কোনো ধরনের আঘাত ছাড়াই শিশুটিকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

উদ্ধারের পর শিশুটির সঙ্গে কথা বলে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানতে পারেন, আবাসিক মাদরাসায় থেকে পড়াশোনা করতে তার অনীহা ছিল। সকালে পরিবারের সদস্যরা তাকে মাদরাসায় রেখে যাওয়ার পর সেখান থেকে বের হওয়ার কোনো পথ না পেয়ে সে ভবনের কার্নিশে চলে যায় বলে জানায় ইয়াসমিন।

স্থানীয়দের কয়েকজন শিশুটির অক্ষত অবস্থায় উদ্ধার হওয়াকে সৌভাগ্যের বিষয় হিসেবে উল্লেখ করেন।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ হারুন পাশা জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। পরে প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি কী কারণে শিশুটি এমন ঝুঁকিপূর্ণ অবস্থানে গিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com