ঢাকা, ৩০ জুন, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৩৭ এএম, ২৯ জুন ২০২৬
Digital Solutions Ltd

ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গে হামলার অভিযোগ, স্ত্রী আটক

প্রকাশিত : ১২:৩৭ এএম, ২৯ জুন ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘুমিয়ে থাকা স্বামীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত স্ত্রীকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি হানিফ শেখ (২২)। তিনি উপজেলার পুখুরিয়া গ্রামের রফিক শেখের ছেলে এবং পেশায় ব্যবসায়ী। অভিযুক্ত সুমাইয়া আক্তার (২২) তার স্ত্রী। স্বামী-স্ত্রী দুজনেরই বাড়ি পুখুরিয়া এলাকায় হলেও সম্প্রতি তারা হোগলাডাঙ্গী সদরদীর একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

স্থানীয়দের ভাষ্য, প্রায় দেড় মাস আগে তারা ওই বাসায় ওঠেন। এরপর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ দেখা দিত। রোববার রাতেও তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয় বলে প্রতিবেশীরা জানান।

অভিযোগ অনুযায়ী, সোমবার ভোরে হানিফ ঘুমিয়ে থাকাকালে সুমাইয়া ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।

প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত সুমাইয়াকে আটক করে। পরে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার পর অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com