সংগৃহীত
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৬তম জাতীয় সমাবেশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমিতে পৌঁছালে প্রধানমন্ত্রীকে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
সমাবেশের শুরুতেই প্রধানমন্ত্রী সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে তিনি রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন।
অনুষ্ঠানে বাহিনীর চৌকস সদস্যরা প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় পুরো একাডেমি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
জাতীয় সমাবেশ উপলক্ষে বাহিনীর সদস্যদের বিভিন্ন কৌশল, শৃঙ্খলা ও প্রশিক্ষণ কার্যক্রমও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com