ঢাকা, ০১ জুলাই, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০১:৫৭ এএম, ০১ জুলাই ২০২৬
Digital Solutions Ltd

ভাঙ্গায় সংঘর্ষে নিহতের ঘটনায় ১৭ জন আটক, চলছে হত্যা মামলার প্রস্তুতি

প্রকাশিত : ০১:৫৭ এএম, ০১ জুলাই ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

ভাঙ্গায় সংঘর্ষে নিহতের ঘটনায় ১৭ জন আটক, এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে এক যুবকের মৃত্যুর ঘটনায় অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে হাসামদিয়া ও আতাদী এলাকায় অভিযান চালিয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় নিহত হন সুমন শেখ নামে এক যুবক। ঘটনার পরপরই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এক্সপ্রেসওয়ে এলাকায় পাঁচ গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন এবং দুইজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সুমন শেখ মারা যান। তিনি ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী গ্রামের বাসিন্দা এবং মিলন শেখের ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েক মাস আগে কাপুড়িয়া সদরদী গ্রামের এবাদুলকে মারধরের একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টি মীমাংসা হলেও মঙ্গলবার বিকেলে অভিযুক্তদের কয়েকজনকে পেয়ে পুনরায় মারধরের ঘটনা ঘটে। এর জের ধরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং আশপাশের পাঁচ গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ দীর্ঘ সময় কাজ করেছে। পরিস্থিতি সামাল দিতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এ সময় কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com