ঢাকা, ০৯ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:১১ এএম, ০৮ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

আশুলিয়ায় বিএনপি নেতাকে হত্যার হুমকি, ফটকে মিলল গুলি-কাফনের কাপড়

প্রকাশিত : ০৯:১১ এএম, ০৮ আগস্ট ২০২৬
নিউজ ডেস্ক :

বিএনপি নেতাকে হত্যার হুমকি, ফটকে মিলল গুলি ও কাফনের কাপড়

ঢাকার সাভারের আশুলিয়ায় মো. ইসমাইল হোসেন মোল্লা নামে এক বিএনপি নেতাকে চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকির চিঠির সঙ্গে একটি গুলি, কাফনের কাপড়, আতর, সাবান ও গোলাপজলও পাঠানো হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ভোরে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় ইসমাইল হোসেন মোল্লার বাসার ফটকের সামনে একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে ব্যাগটি খুলে এসব সামগ্রী ও একটি চিঠি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি জব্দ করে।

ইসমাইল হোসেন মোল্লা ইয়ারপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী হিসেবে পরিচিত।

পরিবারের সদস্যদের ভাষ্য, ভোর ৫টার দিকে বাসার গেটের সামনে ব্যাগটি দেখতে পান ইসমাইল। পরে সেটির ভেতরে কাফনের কাপড়সহ বিভিন্ন সামগ্রী এবং একটি হুমকিপূর্ণ চিঠি পাওয়া যায়।

চিঠিতে ইসমাইলকে সতর্ক করে বলা হয়, তিনি ও তার পরিবারের সদস্যরা যেন নিজেদের কর্মকাণ্ডে সংযত থাকেন। অন্যথায় অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে তার কাছে ‘সালাম’ পৌঁছে দেওয়ার হুমকি দেওয়া হয়। চিঠির শেষাংশে প্রেরক হিসেবে ‘অদৃশ্য মুসাফির’ নাম ব্যবহার করা হয়েছে।

ঘটনার বিষয়ে ইসমাইল হোসেন মোল্লা বলেন, এতদিন তিনি মনে করতেন তার কোনো শত্রু নেই। কিন্তু এ ঘটনার পর বুঝতে পারছেন, হয়তো কেউ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কারা এ হুমকি দিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

তিনি বলেন, ‘এই ধরনের হুমকিতে আমি ভয় পাই না। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ওই ব্যাগ থেকে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল, সাবান ও একটি চিঠি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com