ঢাকা, ০১ জুলাই, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:৫৫ এএম, ৩০ জুন ২০২৬
Digital Solutions Ltd

খামেনির জানাজায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ইরান যাচ্ছেন স্পিকার

প্রকাশিত : ০২:৫৫ এএম, ৩০ জুন ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

খামেনির জানাজায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ইরান যাচ্ছেন স্পিকার

জানা গেছে, আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে স্পিকারের ইরান সফরের কথা রয়েছে। ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম, ইরাক ও মাশহাদে অনুষ্ঠিতব্য শোকানুষ্ঠানে তিনি অংশ নেবেন। বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানও প্রতিফলিত হবে।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজ কার্যালয়ে মার্কিন-ইসরায়েলি যৌথ অভিযানে ৮৬ বছর বয়সে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। এ ঘটনার পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করে। পরবর্তীতে দীর্ঘ প্রস্তুতিইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শেষে ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত জানাজা ও দাফনের আনুষ্ঠানিক কর্মসূচি নির্ধারণ করা হয়।

ইরানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানেই দেড় থেকে দুই কোটি মানুষের উপস্থিতির প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশজুড়ে অংশগ্রহণকারীর সংখ্যা কয়েক কোটিতে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটিকে দেশটির ইতিহাসের অন্যতম বৃহৎ শোকসমাবেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশসহ ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, লেবানন ও ভারতের মতো কয়েকটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে ইরান।

খামেনির মৃত্যুর পর বাংলাদেশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছিল। প্রথম বিবৃতিতে সাধারণ শোক প্রকাশ করা হলেও হামলার সরাসরি নিন্দা না থাকায় বিভিন্ন মহলে সমালোচনা হয়। পরে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশের কাছ থেকে আরও স্পষ্ট অবস্থান প্রত্যাশার কথা জানান।

পরবর্তীতে বাংলাদেশ সরকার দ্বিতীয় এক বিবৃতিতে গভীর শোক প্রকাশের পাশাপাশি ঘটনাটিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করে। এরপর বাংলাদেশে ইরানের দূতাবাসে খোলা শোকবইয়ে বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষর করেন এবং জাতীয় সংসদেও শোক প্রস্তাব গৃহীত হয়।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, স্পিকারের এই সফর বাংলাদেশ ও ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে পারস্পরিক সমর্থন বৃদ্ধির ক্ষেত্রেও এটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com