ঢাকা, ২৫ জুন, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৮:৫৩ এএম, ২৪ জুন ২০২৬
Digital Solutions Ltd

কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে বিতর্ক, পাল্টাপাল্টি বক্তব্য সরকারি ও বিরোধী দলের

প্রকাশিত : ০৮:৫৩ এএম, ২৪ জুন ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

জাতীয় সংসদে বাজেট আলোচনা চলাকালে পবিত্র কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা ঘিরে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সংসদ অধিবেশনে উত্তপ্ত পরিবেশেরও সৃষ্টি হয়।

আলোচনার একপর্যায়ে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বক্তব্য দিতে গিয়ে সুরা ইবরাহিমের একটি আয়াত উল্লেখ করেন। তিনি আয়াতের বাংলা অর্থ তুলে ধরে বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ নেয়ামত বৃদ্ধি করেন, আর অকৃতজ্ঞতার পরিণতি কঠিন হতে পারে।

এরপর তিনি বাজেট ও উন্নয়ন বরাদ্দের প্রসঙ্গ টেনে বলেন, যারা সরকারের কাছ থেকে বিভিন্ন সুবিধা বা বরাদ্দ প্রত্যাশা করেন, তাদের এসব বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তার মতে, বিরোধী দলের অনেক সদস্য সরকারকে সমর্থন না করেই বিভিন্ন দাবি উত্থাপন করেন।

এ বক্তব্যের প্রতিক্রিয়ায় পাবনা-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি মোহাম্মদ নাজিবুর রহমান আপত্তি জানান। তিনি বলেন, কোরআনের আয়াতকে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাখ্যা করা ঠিক নয়। তার মতে, আয়াতটির এমন ব্যাখ্যা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে এবং ধর্মীয় বাণীর প্রকৃত অর্থকে ভিন্ন খাতে নিয়ে যেতে পারে।

পরবর্তীতে বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আলোচিত বক্তব্যকে কেন্দ্র করে অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করা ঠিক হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট সংসদ সদস্য আয়াতটি একটি প্রসঙ্গের অংশ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের বৃহৎ অংশ মুসলিম হওয়ায় ধর্মীয় বিষয় নিয়ে সংবেদনশীলতা বজায় রাখা প্রয়োজন। কেউ যদি অসাবধানতাবশত ইসলাম সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করেন, তাহলে তা অবশ্যই নিন্দনীয়; তবে ধর্মীয় বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করাও সমানভাবে অনুচিত।

সংসদে এ ঘটনার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com