ফাইল ছবি
দেশে নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য নিয়ে জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা চালু রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ও সুদমুক্ত ঋণ প্রকল্প রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অধীনে সরাসরি কোনো সুদমুক্ত ঋণ কর্মসূচি চালু নেই। তবে স্বল্প সুদে অর্থায়নের জন্য বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিম কার্যকর রয়েছে।
তিনি বলেন, কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় পরিচালিত ‘নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম’-এর তহবিল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। আগে এ তহবিলের আকার ছিল ১০০ কোটি টাকা, যা বর্তমানে ৫০০ কোটি টাকায় উন্নীত হয়েছে।
এই স্কিমের আওতায় নতুন উদ্যোক্তারা কোনো ধরনের জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। এ ঋণের সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, প্রয়োজনীয় জামানত প্রদান করলে একই কর্মসূচির আওতায় সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণের সুযোগ রয়েছে।
স্টার্টআপ খাতের উন্নয়নে আলাদা করে ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ ফান্ড’ গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এ তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা পাবেন।
তিনি বলেন, নতুন ব্যবসা উদ্যোগকে উৎসাহিত করা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং উৎপাদনমুখী অর্থনৈতিক কার্যক্রম শক্তিশালী করতেই এসব অর্থায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com