ঢাকা, ২৪ জুন, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:২৭ এএম, ২৩ জুন ২০২৬
Digital Solutions Ltd

ঢাবি অধ্যাপক তাশরিক-ই-হাবিবকে একাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতি

প্রকাশিত : ০৫:২৭ এএম, ২৩ জুন ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে বিভাগের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বাংলা বিভাগের একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে অধ্যাপক তাশরিক-ই-হাবিবকে একাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উত্থাপিত হয়েছিল।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গান পরিবেশন করে ব্যাপক আলোচনায় আসেন তাশরিক-ই-হাবিব। বাংলা লোকসংগীত থেকে শুরু করে জনপ্রিয় ব্যান্ড ও আধুনিক গানের বিভিন্ন পরিবেশনা নিজের ফেসবুক প্ল্যাটফর্মে প্রকাশ করেন তিনি।

তার গাওয়া কয়েকটি গান অল্প সময়ের মধ্যে ব্যাপক প্রচার ও দর্শকপ্রিয়তা অর্জন করে। তবে এ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী মহলের একটি অংশের মধ্যে সমালোচনাও দেখা দেয়। পরবর্তীতে এসব অভিযোগ পর্যালোচনা করে বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সুপারিশ করা হয়।

সিন্ডিকেট সভায় সেই সুপারিশ বিবেচনা করে তাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

রাজধানী বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com