ঢাকা, ১০ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০১:৫০ এএম, ১০ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

হরমুজ প্রণালি স্বাভাবিক হলেও পরমাণু চুক্তি ছাড়া যুদ্ধ শেষ নয়: ট্রাম্প

প্রকাশিত : ০১:৫০ এএম, ১০ আগস্ট ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক জটিলতা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক :

হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল স্বাভাবিক হলেও পরমাণু চুক্তি ছাড়া যুদ্ধ শেষ নয়: ট্রাম্প

হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক করতে ইরান যদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসানের বিষয়ে আলোচনা হতে পারে। তবে কোনো ধরনের পরমাণু চুক্তি ছাড়া ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালিতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল পুনঃপ্রতিষ্ঠার পর নিজেদের জয় ঘোষণা করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি চলছিল। সম্প্রতি জ্যেষ্ঠ সহযোগীদের সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে পরিস্থিতি এখন আগের তুলনায় আরও জটিল হয়ে উঠেছে। কারণ শনিবার ইরান নতুন কয়েকটি শর্ত সামনে এনেছে। এসব শর্তের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং ইরানের ওপর আরোপিত নৌ অবরোধের অবসানের বিষয় রয়েছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে অবাধে জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার বিনিময়ে ইরানের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়েছে। ফলে যুদ্ধের অবসান এবং ভবিষ্যৎ সমঝোতা নিয়ে আলোচনায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে।

এর আগে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি নিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানানো হলেও বর্তমান পরিস্থিতিতে দেশটির শর্তগুলোকে গুরুত্ব দিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে একটি সমঝোতা ছাড়া যুদ্ধের স্থায়ী অবসানে ট্রাম্প প্রশাসন কতটা এগোবে, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com