যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার পাশাপাশি হাড়েও পৌঁছেছে। এর ফলে তিনি তীব্র শারীরিক যন্ত্রণায় ভুগছেন বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। খবর বিবিসির।
হোয়াইট হাউস ছাড়ার পর গত বছরের মে মাসে জো বাইডেন নিজেই তার শরীরে প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হওয়ার কথা প্রকাশ্যে জানান। পরবর্তী সময়ে রোগটি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে বলে জানা যায়। বর্তমানে তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।
গত বছরের অক্টোবরে বাইডেনের এক মুখপাত্র জানিয়েছিলেন, ক্যান্সারের চিকিৎসায় তিনি রেডিয়েশন ও হরমোন থেরাপি নিচ্ছেন।
স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন ও উদ্বেগের মধ্যেও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন বাইডেন। তবে পরবর্তীতে নিজ দলের নেতাদের চাপের মুখে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান তিনি।
জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ব্যক্তি। তার পুরো মেয়াদজুড়েই বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে নানা আলোচনা-সমালোচনা ছিল।
বর্তমানে ক্যান্সার হাড়ে ছড়িয়ে পড়ায় তার শারীরিক অবস্থার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com