সংগৃহীত
দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটক ভিসা (ট্যুরিস্ট ভিসা) পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিরা নতুন করে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
তিনি বলেন, প্রাথমিকভাবে দেশের পাঁচটি ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম শুরু হবে। এসব কেন্দ্র হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট। পর্যায়ক্রমে অন্যান্য কেন্দ্রেও সেবা সম্প্রসারণ করা হবে।
হাইকমিশনার আরও জানান, চিকিৎসা ভিসা (মেডিকেল ভিসা) প্রদান কার্যক্রম আগের মতোই চালু রয়েছে এবং ভবিষ্যতে এ সংক্রান্ত সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতির প্রেক্ষাপটে ভারত সাময়িকভাবে ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম স্থগিত করেছিল। পরবর্তীতে একই বছরের ডিসেম্বর মাসে ট্যুরিস্ট ভিসা প্রদান সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।
প্রায় দুই বছর পর আবারও এই ভিসা কার্যক্রম চালু হওয়ার ঘোষণায় ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com