সংগৃহীত
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। হাদি হত্যা প্রসঙ্গে দেওয়া তার এক মন্তব্যকে কেন্দ্র করে এ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হাদি হত্যা ইস্যুতে মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের একটি আদালতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করা হয়।
মামলার আবেদনকারী দাবি করেছেন, সংশ্লিষ্ট মন্তব্য দেশের আইন-শৃঙ্খলা ও রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী। তবে অভিযোগের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে ঘটনাটি নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com