সংগৃহীত
দীর্ঘদিন ধরে বিদেশে আটকে থাকা ইরানের প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার ছাড়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ।
তার দাবি, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত কয়েক দফা আলোচনার পর দুই পক্ষ এ বিষয়ে ইতিবাচক অগ্রগতিতে পৌঁছেছে। একইসঙ্গে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির ক্ষেত্রে আরোপিত কিছু বিধিনিষেধ সাময়িকভাবে শিথিল করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী ১ আগস্ট পর্যন্ত ইরানকে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রির সীমিত অনুমতি দেওয়া হয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের কার্যক্রম পরিচালনায় সহযোগিতার বিষয়ে তেহরানের সম্মতির পরিপ্রেক্ষিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রায় ১৮ ঘণ্টাব্যাপী টানা আলোচনার পর এই সমঝোতার পথ তৈরি হয়েছে বলে জানা গেছে। আলোচনায় মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করেছে কাতার ও পাকিস্তান।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, মুক্ত করা অর্থের একটি অংশ যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানিতে ব্যবহার করা হতে পারে। তবে এ বক্তব্যের সঙ্গে একমত নয় ইরানের কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থ ব্যবহারের বিষয়ে কোনো বাইরের পক্ষ ইরানের ওপর শর্ত আরোপ করতে পারবে না। তেহরান নিজস্ব প্রয়োজন ও জাতীয় স্বার্থ বিবেচনায় এই তহবিলের ব্যবহার নির্ধারণ করবে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই অগ্রগতি দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে নতুন আলোচনার সুযোগ তৈরি করতে পারে। যদিও চূড়ান্ত সমাধানে পৌঁছাতে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা বাকি রয়েছে।
সূত্র: আল জাজিরা।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com