ঢাকা, ০৩ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:৫৭ এএম, ১৬ জুন ২০২৬
Digital Solutions Ltd

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজ হলে অবস্থান তরুণীর

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ১৬ জুন ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

গোপনে বিয়ে করার পর স্বামীর স্বীকৃতি না পাওয়ার অভিযোগ তুলে ঢাকা কলেজের একটি আবাসিক হলের সামনে অবস্থান নিয়েছেন এক তরুণী। তার দাবি, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে সম্পন্ন হলেও বর্তমানে ওই যুবক বিয়ের বিষয়টি অস্বীকার করছেন।

জানা গেছে, অভিযুক্ত যুবক পারভেজ ঢাকা কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী এবং ফরহাদ হোসেন হলের আবাসিক ছাত্র। অন্যদিকে অভিযোগকারী তরুণী রাজশাহী কলেজের শিক্ষার্থী। দুজনেরই বাড়ি ঠাকুরগাঁও জেলায় বলে জানা গেছে।

তরুণীর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের সম্পর্কের একপর্যায়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে সম্প্রতি পারভেজ তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন এবং বিয়ের বিষয়টি স্বীকার করতে অস্বীকৃতি জানান।

বিষয়টির সমাধান ও স্বামীর স্বীকৃতি পাওয়ার আশায় তিনি ঢাকায় এসে কলেজ হলপাড়ায় অবস্থান নেন। এ সময় তিনি অভিযোগ করেন, বিয়ের পরও তাকে স্ত্রী হিসেবে মেনে নিতে অনাগ্রহ দেখাচ্ছেন পারভেজ।

কান্নাজড়িত কণ্ঠে তরুণী বলেন, তাদের সম্পর্ক পারিবারিকভাবেও পরিচিত ছিল এবং পারস্পরিক সম্মতিতেই বিয়ে হয়েছিল। এখন তিনি চান বিষয়টির সুষ্ঠু সমাধান হোক এবং সত্য ঘটনা সামনে আসুক।

তবে অভিযুক্ত শিক্ষার্থীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রাজধানী বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com