ঢাকা, ১৮ মে, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:২২ এএম, ১৭ মে ২০২৬
Digital Solutions Ltd

কারিনা কায়সারের জানাজায় অংশ নেবেন নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৯:২২ এএম, ১৭ মে ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

সদ্য প্রয়াত জুলাইযোদ্ধা কারিনা কায়সারের জানাজায় অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রোববার রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসময় নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ জানাজায় অংশ নেবেন।

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান, “আমাদের জুলাইয়ের সহযোদ্ধা কারিনা কায়সার চিরতরে বিদায় নিয়েছেন। আজ তার জানাজা এবং আগামীকাল দাফন সম্পন্ন হবে।”

তিনি আরও জানান, প্রথম জানাজা বাদ মাগরিব বনানী ডিওএইচএস মাঠে, দ্বিতীয় জানাজা বাদ এশা বনানী দরবার শরীফে এবং তৃতীয় জানাজা রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে।

সবাইকে সুবিধামতো জানাজায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিশেষত রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি। জুলাইয়ের সকল সহযোদ্ধা ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে কারিনা কায়সারকে শেষ বিদায় জানাবে।”

উল্লেখ্য, লিভার জটিলতায় ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ রোববার দেশে আনা হচ্ছে। জানাজা শেষে আগামীকাল সোমবার মুন্সিগঞ্জে তাকে দাফন করা হবে।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com