ঢাকা, ২২ মে, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:৪৬ এএম, ২১ মে ২০২৬
Digital Solutions Ltd

জানাজার আগেই ধর্ষকের বিচার হওয়া উচিত, তার পক্ষে আবার কীসের উকিল: তমা মির্জা

প্রকাশিত : ০৭:৪৬ এএম, ২১ মে ২০২৬

সংগৃহীত

নিউজ ডেস্ক :

সাম্প্রতিক ধর্ষণের ঘটনাগুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা তমা মির্জা। তিনি বলেছেন, “জানাজার আগেই ধর্ষকের বিচার হওয়া উচিত, তার পক্ষে আবার কীসের উকিল?”

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। তমা মির্জা বলেন, ভয়াবহ এসব অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান না নিলে সমাজে অপরাধ আরও বাড়বে।

তিনি আরও বলেন, ধর্ষকের পক্ষে অবস্থান নেওয়া কিংবা বিভিন্নভাবে তাদের রক্ষা করার সংস্কৃতি বন্ধ করতে হবে। অপরাধীর রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক পরিচয় বিবেচনা না করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

অভিনেত্রীর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com