ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:৪০ এএম, ১৯ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

ইমাম-উলামাদের আপত্তিতে কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট স্থগিত

প্রকাশিত : ০৬:৪০ এএম, ১৯ আগস্ট ২০২৬

ইমাম-উলামাদের আপত্তির মুখে স্থগিত হওয়া অ্যাশেজ ব্যান্ডের কনসার্ট।

নিউজ ডেস্ক :

ইমাম-উলামাদের আপত্তিতে কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট স্থগিত

কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে বুধবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অ্যাশেজ ব্যান্ডের কনসার্ট। তবে শেষ মুহূর্তে স্থানীয় ইমাম-উলামা পরিষদ ও ধর্মীয় নেতাদের আপত্তি এবং প্রতিবাদের কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কনসার্ট আয়োজনের বিষয়টি সামনে আসার পর থেকেই এর বিরোধিতা করে আসছিলেন ইমাম-উলামা পরিষদের নেতারা। তাদের দাবি, কনসার্টে গান-বাজনার আয়োজন ইসলামী শরিয়তের পরিপন্থী। এ কারণে অনুষ্ঠানটি বন্ধের দাবি জানান তারা।

কনসার্ট বন্ধের দাবিতে সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের নেতারা কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও দিয়েছেন।

স্মারকলিপিতে বলা হয়, ১৯ আগস্ট কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে গান-বাজনা ও কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে গান-বাজনার মাধ্যমে ইসলামী শরিয়তবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি করেন তারা।

ইমাম-উলামা পরিষদের আপত্তি ও স্থানীয় ধর্মীয় নেতাদের প্রতিবাদের পর শেষ পর্যন্ত নির্ধারিত কনসার্টটি স্থগিত করা হয়।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com