ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:৫৩ এএম, ১৮ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

বেগমগঞ্জে কান্নাকাটি করায় ১৪ দিনের শিশুকে পানির ড্রামে ফেলে হত্যার অভিযোগ

প্রকাশিত : ০৫:৫৩ এএম, ১৮ আগস্ট ২০২৬

বেগমগঞ্জে ১৪ দিনের নবজাতককে পানির ড্রামে ফেলে হত্যার অভিযোগে মা পুলিশ হেফাজতে।

নিউজ ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জে ১৪ দিন বয়সী এক নবজাতককে বৃষ্টির পানি সংরক্ষণের প্লাস্টিকের ড্রামে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। শিশুটির অতিরিক্ত কান্নাকাটি ও ঘুমের ব্যাঘাতের কারণে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে ওই নারী জানিয়েছেন। ঘটনায় শিশুটির মা ফাতেমা বেগমকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারহাট সংলগ্ন বাজার বাড়ির সৌরভ হোসেনের ঘরে এ ঘটনা ঘটে।

নিহত নবজাতক সৌরভ হোসেন ও ফাতেমা বেগমের ছেলে। ফাতেমা উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের শরীফ উল্যার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের পর ২০২৫ সালের নভেম্বরে সৌরভের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল বলে স্থানীয়দের দাবি।

সোমবার সন্ধ্যার পর নবজাতককে খুঁজে পাওয়া না গেলে পরিবারের সদস্যরা ফাতেমাকে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে তিনি দাবি করেন, পেছন থেকে কেউ তাকে মাথায় আঘাত করে শিশুটিকে নিয়ে গেছে। পরে শিশুটিকে জিনে নিয়ে গেছে বলেও জানান তিনি। তার বক্তব্যে পরিবারের সদস্যদের সন্দেহ হলে শিশুটিকে খুঁজতে শুরু করেন তারা।

একপর্যায়ে রাত ১০টার দিকে বাড়ির একটি কক্ষে বৃষ্টির পানি রাখার প্লাস্টিকের ড্রাম থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় ফাতেমা সন্তানকে ড্রামের পানিতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন। শিশুটি বারবার কান্না করত, ঘুমাতে চাইত না এবং এতে তার নিজেরও ঘুমের ব্যাঘাত ঘটত—এ কারণেই তিনি এমনটি করেছেন বলে জানিয়েছেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, নবজাতককে পানিতে ফেলে হত্যার অভিযোগে তার মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com