ঢাকা, ২০ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:৫১ এএম, ২০ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

সংসদে তারেক রহমান-শফিকুর রহমানের উষ্ণ কোলাকুলি

প্রকাশিত : ০৯:৫১ এএম, ২০ আগস্ট ২০২৬

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের আলিঙ্গন

নিউজ ডেস্ক :

রাষ্ট্রপতি নির্বাচনের ফলের পর সংসদে তারেক-শফিকুরের উষ্ণ আলিঙ্গন

সরকার ও বিরোধীদলের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য ও বিরোধ ক্রমেই বাড়ছে। এর মধ্যেই জাতীয় সংসদে দেখা গেল সম্প্রীতি ও সৌহার্দ্যের একটি ব্যতিক্রমী মুহূর্ত।

রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে উষ্ণ কোলাকুলি করতে দেখা গেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পরপরই এ দৃশ্যের অবতারণা হয়।

প্রকাশিত ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আন্তরিকভাবে একে অপরকে জড়িয়ে ধরেছেন। এ সময় দুজনের মুখেই ছিল হাসির ছাপ।

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সংসদে রাজনৈতিক ব্যস্ততার মধ্যেই দুই শীর্ষ নেতার এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রাখার বার্তা হিসেবেই বিষয়টিকে দেখছেন অনেকে।

রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই এমন দৃশ্য সামনে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিভাজনের মধ্যে দুই নেতার এই আন্তরিক মুহূর্তকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন অনেকে।


জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com