ঢাকা, ২০ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:১১ এএম, ২০ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের এমপি গাজী নজরুল ভোট দিতে পারবেন: শিশির মনির

প্রকাশিত : ০৩:১১ এএম, ২০ আগস্ট ২০২৬

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

নিউজ ডেস্ক :

রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুলের ভোটাধিকার নিয়ে যা বললেন শিশির মনির

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য প্রার্থী চূড়ান্ত করেছে। এ নির্বাচনে জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রোববার (৯ আগস্ট) হাইকোর্টের অ্যানেক্স ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি রাষ্ট্রপতি নির্বাচন, সংবিধানের ৭০ অনুচ্ছেদসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুল ইসলাম ভোট দিতে পারবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিশির মনির বলেন, গাজী নজরুল ইসলাম যেহেতু সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, তাই তিনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন।

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা গণতান্ত্রিক রাজনীতিতে একটি নতুন বার্তা দিয়েছে বলেও মন্তব্য করেন এই আইনজীবী।

এ সময় গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশকে আইনে পরিণত করতে সরকারের অনুমোদিত নতুন খসড়া নিয়েও সমালোচনা করেন শিশির মনির। তার দাবি, প্রস্তাবিত আইনটি আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় পিছিয়ে যাচ্ছে।

শিশির মনির বলেন, প্রস্তাবিত আইনে গুমের অভিযোগ তদন্তের দায়িত্ব পুলিশের ওপর রাখা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট তথ্যভাণ্ডার সংরক্ষণের দায়িত্ব সরকারের হাতে থাকায় তদন্তের নিরপেক্ষতা ও তথ্য প্রকাশ নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে।

সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি রাষ্ট্রপতি নির্বাচন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নিয়ে নিজের মতামত তুলে ধরেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com