শাহজাহানপুরে ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে পড়া বিআরটিসির দোতলা ‘পিংক বাস’।
নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াতের জন্য রাজধানীতে চালু হওয়া বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘মহিলা বাস সার্ভিস’, যা ‘পিংক বাস’ নামে পরিচিত, এর একটি দোতলা বাস ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে পড়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি চালাচ্ছিলেন নারী চালক ফাহিমা সানজান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোতলা বাসটি নিয়ে ফ্লাইওভারে ওঠার সময় ঢালের অংশে এসে সমস্যায় পড়েন চালক। বাসটি ঢাল বেয়ে ওপরে তুলতে না পেরে তিনি সেটি থামিয়ে দেন।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে সম্ভাব্য দুর্ঘটনা ও সড়কে যানজট এড়াতে পরে একজন পুরুষ চালক এগিয়ে আসেন। তিনি বাসটির চালকের আসনে বসে সেটি নিরাপদে ফ্লাইওভারের ওপর তুলে দেন।
এ সময় বাসে থাকা নারী যাত্রীদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও কোনো দুর্ঘটনা ঘটেনি। পরে বাসটি স্বাভাবিকভাবে চলাচল করতে সক্ষম হয়।
নারীদের জন্য বিশেষায়িত এই বাস সার্ভিস চালুর পর থেকেই তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এরই মধ্যে ফ্লাইওভারে দোতলা বাসটি নিয়ে এই বিড়ম্বনার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com