ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:১৩ এএম, ১৫ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

এয়ারপোর্টে ফিলিং স্টেশনে ডাকাতি: ১ কোটি ২১ লাখ টাকা লুট, গ্রেপ্তার ৫

প্রকাশিত : ০৩:১৩ এএম, ১৫ আগস্ট ২০২৬

এয়ারপোর্টে ফিলিং স্টেশনে ডাকাতি: ১ কোটি ২১ লাখ টাকা লুট, গ্রেপ্তার ৫

নিউজ ডেস্ক :

রাজধানীর বিমানবন্দর এলাকায় প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের মালিকানাধীন একটি ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযানে লুট হওয়া ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকার বড় একটি অংশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ফিলিং স্টেশনটির স্বত্বাধিকারী প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হক। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার এয়ারপোর্ট এলাকার ওই ফিলিং স্টেশনে ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হওয়ার পর তদন্তে নামে ডিবি। পরে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, আলোচিত ডাকাতির মামলার তদন্তের অগ্রগতি এবং গ্রেপ্তারদের বিষয়ে জানাতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

রাজধানী বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com