ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১২:৫৪ এএম, ১৭ আগস্ট ২০২৬
Digital Solutions Ltd

আগারগাঁওয়ে আলোচিত ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ

প্রকাশিত : ১২:৫৪ এএম, ১৭ আগস্ট ২০২৬

আগারগাঁওয়ে আলোচিত ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ

নিউজ ডেস্ক :

রাজধানীর আগারগাঁওয়ে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে আলোচিত ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রোববার দুপুরে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

স্বল্পমূল্যে খাবার বিক্রির কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছিল হোটেলটি। তবে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন এবং এলাকায় যানজট সৃষ্টি হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

এর আগে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পুলিশকে আঘাত করার অভিযোগে হোটেলটির মালিক মিজানুর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের সহযোগিতায় ডিএনসিসি এ অভিযান পরিচালনা করে।

রাজধানী বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com